ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ না নিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, যদিও এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, তবে অংশগ্রহণ সীমিত হলে তা একতরফা হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাঁর দাবি, বিএনপির ইতিহাসে এবারই প্রথম প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নেই, এবং বিদ্রোহী প্রার্থীর সংখ্যাও অনেক—যা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ফুয়াদ বলেন, “আওয়ামী লীগ যেমন ১৮ ও ৭৩ একতরফা নির্বাচন করেছে, এবারের নির্বাচনও সুষ্ঠু হলেও একতরফা হয়ে যেতে পারে। বিএনপির নিজস্ব সমস্যার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণও বড় বিষয়।”
তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি, প্রধানমন্ত্রী থাকার মেয়াদসীমা নির্ধারণসহ নানা সংস্কার এখনই কার্যকর করা উচিত বলে তিনি মত দেন।
তার মতে, যদি জামায়াত, চরমোনাই পীরের দল এবং এনসিপি নির্বাচনে অংশ না নেয়, তবে নির্বাচন একতরফা হয়ে যাবে এবং সেই অবস্থায় প্রফেসর ইউনূস পদত্যাগের পথ বেছে নিতে পারেন।
“এই সংকট সমাধানযোগ্য,” বলেন ফুয়াদ। “জামায়াত, চরমোনাই ও এনসিপির দাবিগুলো মেনে নেওয়ার সুযোগ রয়েছে। তবে এজন্য ত্যাগ স্বীকার করতে হবে এবং বিএনপিকে নেতৃত্ব দিতে হবে, কারণ ক্ষতির মুখে সবচেয়ে বেশি পড়বে তারাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)