ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক,: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান ও শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, অধিদপ্তরে আসতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে আসছেন, যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্ম তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে মনোনয়ন, ইনডেক্স প্রদান ও কর্তনসহ সকল প্রশাসনিক কাজ প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা সরাসরি ডকেটে পাঠাতে হবে। অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
শিক্ষক-কর্মচারীরা অধিদপ্তরে এলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে, এবং সংশ্লিষ্ট শাখা কর্মকর্তারা তা যাচাই করবেন।
নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)