ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আসছে, নিশ্চিত করল ইসি
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করার পথে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহেই নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করার আশা করছে সংস্থাটি। এতে অংশীজনদের সঙ্গে সংলাপ থেকে শুরু করে আইনবিধি সংশোধন পর্যন্ত সব ধাপের সময়সূচি উল্লেখ থাকবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা রোডম্যাপ নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে আমাদের নির্বাচনের রোডম্যাপ আপনাদের হাতে তুলে দিতে পারব।”
রোডম্যাপের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি জানান, “রোডম্যাপেই বিস্তারিত বলে দেওয়া হবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইন ও বিধি সংশোধন, প্রস্তুতির ধাপ—সবই এতে থাকবে। তবে এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।”
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি
আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই ইসিকে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
তিনি তার ভাষণে বলেন, রমজান শুরুর আগে ফেব্রুয়ারি মাসে ভোট গ্রহণের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হবে।
পটভূমি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন। গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটের সময়সূচি স্পষ্ট করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি আরও গতি পাবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)