ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কমলো স্বর্ণের দাম, আজ ১৪/৮/২০২৫ তারিখ, জেনেনিন আজকের দাম
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণের বাজারে নতুন করে কমলো দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছে। সোমবার (১১ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় ক্রয়-বিক্রয় হচ্ছে।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরি বাড়তে বা কমতে পারে।
এর আগে গত ২৩ জুলাই সর্বশেষ সমন্বয়ে বাজুস ২২ ক্যারেটের ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা করেছিল, যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়। অর্থাৎ সর্বশেষ দাম বৃদ্ধির মাত্র ১৮ দিনের মাথায় এবার কমলো স্বর্ণের মূল্য।
নতুন স্বর্ণের দাম (ভরি প্রতি):
| ক্যারেট | নতুন দাম (টাকা) | পুরনো দাম (টাকা) | পার্থক্য |
|---|---|---|---|
| ২২ ক্যারেট | ১,৭১,৬০১ | ১,৭৩,১৭৫ | -১,৫৭৪ |
| ২১ ক্যারেট | ১,৬৩,৭৯৮ | ১,৬৫,৩০২ | -১,৫০৪ |
| ১৮ ক্যারেট | ১,৪০,৪০০ | ১,৪১,৬৮৩ | -১,২৮৩ |
| সনাতন | ১,১৬,১২৭ | ১,১৭,২২৩ | -১,০৯৬ |
রুপার বাজারে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৭২৬ টাকায়।
চলতি বছরে এ নিয়ে মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় হলো—এর মধ্যে দাম বেড়েছে ২৯ বার এবং কমেছে ১৬ বার। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬২ বার, যেখানে ৩৫ বার বেড়েছিল আর কমেছিল ২৭ বার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)