ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সরকারের বড় ঘোষণা: ৪ হাজার ৯৮৫ জন তরুণ-তরুণীকে ৪৭ কোটি টাকার ঋণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে দেশের তরুণদের জন্য সুখবর দিল সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৪ হাজার ৯৮৫ জন যুবক-যুবতী পাচ্ছেন মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার যুব ঋণ। এর মধ্যে ২ হাজার ৫৩৪ জন যুবক এবং ২ হাজার ৪৫১ জন যুবতী এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন।
ড. সাইফুজ্জামান জানান, আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে। এ বছরের প্রতিপাদ্য— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের ইতিবাচক ধারা কাজে লাগিয়ে তাদের প্রযুক্তি-নির্ভর মানবসম্পদে রূপান্তরের উদ্যোগ অব্যাহত আছে। এজন্য কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমসহ নানা কর্মসূচি চলছে।
তিনি আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তর বছরে প্রায় ২ লাখ যুবকের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে কাজ করছে। গত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে ১ হাজার ৭৬ জন যুবককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
যুব দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে তারুণ্যের উৎসব, খাল-জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী ছয় মাসের মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মে সম্পৃক্ত নন— এমন ৯ লাখ বেকার যুবককে ‘ইএআরএন’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)