ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করলেন নেতা আরফান উদ্দিন মাসুদ। শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের আগে তিনি কমিটিতে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, এনসিপির সূচনালগ্ন থেকেই তিনি সাতকানিয়ায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। গত ২৫ জুন কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে উপজেলা সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। এতে তাকে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী রাখা হলেও, তার সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি।
তিনি অভিযোগ করেন, “কমিটি গঠনের ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। আমি এই পদে থাকব—এ ব্যাপারে আমাকে আগে জানানো হয়নি।” এ কারণেই তিনি শুধু পদ ছাড়ছেন না, বরং এনসিপির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়াচ্ছেন।
জানা গেছে, আরফান উদ্দিন মাসুদ সাতকানিয়ার একটি মাদরাসার শিক্ষক এবং এনসিপির শুরুর দিক থেকেই সক্রিয় সদস্য ছিলেন। একক সিদ্ধান্তের জন্য তিনি বিশেষভাবে দায়ী করেছেন এনসিপির দক্ষিণ জেলার সমন্বয়ক সিফাত হোসাইনকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)