ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সাবেক ১০ নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক : বিএনপির দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদসহ মোট ১২ জন সাবেক নির্বাচন কর্মকর্তা ও সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এ তালিকায় রয়েছেন ১০ জন নির্বাচন কমিশনার এবং দুইজন সাবেক নির্বাচন কমিশন সচিব। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, আসামিরা বর্তমানে পলাতক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন বিভাগ ও স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা:কাজী রকিবউদ্দীন আহমেদ (সাবেক সিইসি)
মোহাম্মদ আবু হাফিজ
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী
মো. শাহ নেওয়াজ
মো. রফিকুল ইসলাম
কবিতা খানম
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান
মো. আলমগীর
মো. আনিছুর রহমান
হেলালুদ্দীন আহমদ (সাবেক সচিব)
মোহাম্মদ সাদিক (সাবেক সচিব)
মামলার পটভূমি:গত ২২ জুন, বিএনপি রাজধানীর শেরেবাংলা নগর থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন সংবিধানসম্মত দায়িত্ব পালনের বদলে ভয়-ভীতি দেখিয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এতে সংযুক্ত করা হয় দণ্ডবিধির ১২৪(ক), ৪২০ ও ৪০৬ ধারা।
মামলার আসামিদের তালিকায় আছেন ২০১৪ সালের নির্বাচনের সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনের সিইসি কেএম নূরুল হুদা এবং ২০২৪ সালের সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি।
গ্রেফতার ও স্বীকারোক্তি:মামলায় কেএম নূরুল হুদাকে ২২ জুন রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ১ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্যদিকে, ২৫ জুন মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে। তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিচারিক দৃষ্টিকোণ:এই মামলাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবারের মতো একাধিক নির্বাচন কমিশনার ও সচিবদের রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)