ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হাসনাত-জারা-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতা শোকজ"
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচজন শীর্ষ নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তির দিনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড চলাকালে তারা দলীয় সিদ্ধান্তের বাইরে কক্সবাজারে ব্যক্তিগত সফরে গিয়েছেন বলে অভিযোগ এনেছে কেন্দ্রীয় দপ্তর।
এ ঘটনায় অভিযুক্ত পাঁচ নেতাকে শোকজ করেছে এনসিপি। দলীয় নীতিমালা অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজ হওয়া নেতারা হলেন—
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম,
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,
জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা,
এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
শোকজ নোটিশে কী বলা হয়েছে?
শোকজ নোটিশে বলা হয়েছে, “গতকাল ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলীয় নানা কর্মসূচি চলছিল। অথচ আপনি এবং আরও চারজন কেন্দ্রীয় নেতা এই সময়ে ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করেছেন। এই সফরের পূর্বে রাজনৈতিক পর্ষদ বা সংগঠনের কোনো অনুমোদন গ্রহণ করেননি, যা শৃঙ্খলাবিরোধী আচরণ।”
নোটিশে আরও উল্লেখ করা হয়, “আপনার এই সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হলো।”
দলীয় সূত্র জানায়—
এনসিপির শীর্ষ সূত্র জানায়, এই ব্যক্তিগত সফর দলীয় শৃঙ্খলা এবং ঐক্যের প্রতি প্রশ্ন তুলেছে। বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে কেন্দ্রীয় নেতাদের এমন আচরণ নেতিবাচক বার্তা দিয়েছে কর্মী ও সমর্থকদের কাছে। বিষয়টি দলীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি শুধু মৌখিক পর্যায়ে থাকছে না, প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানা গেছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে দলীয় নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য,৫ আগস্ট ঢাকায় এনসিপি আয়োজিত 'জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি' উপলক্ষে একাধিক কর্মসূচি চলছিল, যেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি প্রত্যাশিত ছিল। অথচ তাদের কক্সবাজারে ব্যক্তিগত সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের অভ্যন্তরে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)