ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
'সাদিক কায়েম পাকিস্তানি' স্লোগানে বিতর্ক, শেষমেশ যা করলো ছাত্রনেতা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আয়োজিত একটি ছবি প্রদর্শনীকে ঘিরে ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে টিএসসি চত্বর। এই বিক্ষোভে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুর মুখে শোনা যায় একটি তীব্র স্লোগান— ‘সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি।’
তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান বদলালেন মেঘমল্লার বসু। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই।’ তিনি আরও যোগ করেন, ‘ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরও করব।’
উল্লেখ্য, ৫ আগস্ট টিএসসি প্রাঙ্গণে ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘জুলাই বিপ্লবের’ বর্ষপূর্তির একটি ছবি প্রদর্শনী। সেখানে জামায়াতে ইসলামীর দণ্ডপ্রাপ্ত নেতা এবং বিএনপির প্রয়াত নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি তুলে ধরা হয়। এই আয়োজন ঘিরেই প্রতিক্রিয়া জানান বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সেখানেই মেঘমল্লার বিতর্কিত স্লোগানটি দেন।
স্লোগানটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের একাংশ তীব্র সমালোচনা করেন এই বাম ছাত্রনেতার। তারা প্রশ্ন তোলেন, একজন রাজনৈতিক প্রতিপক্ষকে এভাবে 'পাকিস্তানি' আখ্যা দেওয়া কতটা গ্রহণযোগ্য? রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু তাই বলে ইতিহাসের অপব্যবহার কেন?
এই ঘটনা নতুন করে আলোচনায় তুলে এনেছে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে বিদ্বেষপূর্ণ বক্তৃতার সীমা এবং রাজনৈতিক শালীনতার প্রশ্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)