ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে হঠাৎ আগুন! শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটটির পঞ্চম তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন এলাকা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা আক্তার জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “সকাল ১০টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। এখন পর্যন্ত আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।”
স্থানীয়রা জানান, হঠাৎ করেই পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে অনেকে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। দোকানপাট বন্ধ করে দ্রুত নিচে নেমে আসেন অনেকে। অনেকে আবার মার্কেটের বিভিন্ন তলায় আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুন যাতে অন্যান্য তলায় ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় জমেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং নিরাপত্তার স্বার্থে মার্কেট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
ঘটনার সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)