ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কীভাবে ২০২৫ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন—তার চমকপ্রদ বিবরণ উঠে এসেছে আদালতে দেওয়া তার জবানবন্দিতে। মঙ্গলবার আদালত সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জবানবন্দিতে মামুন জানান, ৫ আগস্ট বিকেলে একটি হেলিকপ্টার আসে পুলিশ সদর দপ্তরে। সেই হেলিকপ্টারে তিনি তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকেই সরাসরি সেনানিবাসে আশ্রয় নেন। এটি ছিল তার পূর্বপরিকল্পিত নিরাপত্তা কৌশলের অংশ, যা বাস্তবায়ন করা হয় সরকারের পতনের মুহূর্তে।
তিনি আরও জানান, ১৯ জুলাই থেকে প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো। এসব বৈঠকে অংশ নিতেন মন্ত্রণালয়ের দুই সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন অর রশীদ, র্যাব মহাপরিচালক, আনসার ডিজি, এনটিএমসি প্রধান জিয়াউল আহসানসহ রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই বৈঠক থেকেই মূলত সরকারের টিকে থাকার সব ধরনের কৌশল ও নির্দেশনা দেওয়া হতো।
জবানবন্দিতে মামুন স্বীকার করেন, আন্দোলন দমন করতে সমন্বয়ক নেতাদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং মানসিকভাবে চাপ প্রয়োগ করে তাদের দিয়ে কর্মসূচি প্রত্যাহারের জন্য গণমাধ্যমে বিবৃতি দেওয়ানো হয়। ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনকে স্বরাষ্ট্রমন্ত্রী ডাকতেন ‘জিন’ নামে, কারণ তার রাজনৈতিক ‘ডেলিভারি’ ছিল সবচেয়ে কার্যকর।
গত ১০ জুলাই চৌধুরী মামুন মানবতাবিরোধী অপরাধে দোষ স্বীকার করে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ট্রাইব্যুনাল তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করার পাশাপাশি কারাগারে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
এই জবানবন্দি নতুন করে প্রমাণ করছে যে, সরকারের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কৌশলী পালানোর পথ তৈরি করে রেখেছিলেন। আদালতে এসব তথ্য ফাঁস হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)