ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর দলের অস্বীকৃতির প্রতিক্রিয়ায় ক্ষোভ ঝাড়লেন নীলা ইস্রাফিল। সোমবার (২৮ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি দলের সদস্যসচিব আখতার হোসেনের বক্তব্যের জবাবে বলেন, “আপনারা এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?”
তিনি লিখেছেন, “আজ যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার ও লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না? এত দিন আমার কণ্ঠ, পরিচয়, ত্যাগ আপনাদের পক্ষে ছিল, তখন তো কোনো সমস্যা ছিল না! আপনারা কি দল করেন, নাকি নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার কারখানা চালান?”
নীলা আরও বলেন, “সত্য বললেই নারীর পরিচয় অস্বীকার করা হয়? এটাই কি আপনাদের নৈতিকতা? এই প্রশ্ন শুধু আমার নয়, সকল নারীর, যারা আপনাদের দলে ছিল এবং পরে পরিচয়হীন হয়ে পড়েছে।”
তার অভিযোগ, এনসিপি তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু কোনো দলে অন্তর্ভুক্ত করেনি। “আপনারা কি আমাকে সত্যিই অন্তর্ভুক্ত করেছিলেন, নাকি কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করতেন?”
এনসিপির ভেতরে অনিয়ম এবং নারীপ্রশ্নে বৈষম্যের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “যখন আমার কণ্ঠ আপনাদের পক্ষে ছিল, তখন আমি ছিলাম ‘আমাদের নেত্রী’। এখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি বলেই আমি আর আপনাদের কেউ না? জনগণ সব দেখছে। এমন রাজনীতি ন্যায়ের প্রতিনিধিত্ব করে না।”
নীতির প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করে নীলা বলেন, “আমি কারো ছায়া বা পরিচয়ে নই। আমি ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)