ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: বগি লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় ঘটেছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেন লালমনিরহাট ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা ৩০১১ সিরিজের লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বিডিআর গেট এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং রেললাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় লালমনি এক্সপ্রেসটিতে কোনো যাত্রী ছিল না, তবে বুড়িমারী কমিউটার ট্রেনে যাত্রী ছিল। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে এই রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ রয়েছে এবং বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়ে আছে, যাত্রীদের মধ্যে বিরাজ করছে চরম দুর্ভোগ।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ জানান, “এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি, উদ্ধার কাজ শুরু হয়েছে এবং নিরাপত্তাকর্মীরা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করছেন।”
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, “এ দুর্ঘটনা ভুল সিগন্যালের কারণে হয়ে থাকতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
বর্তমানে রেলওয়ের টেকনিক্যাল টিম লাইন মেরামত ও ট্রেন উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। তবে কবে নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)