ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের অন্যতম বড় কারণ হচ্ছে—পিতা জীবিত অবস্থায় সব সম্পত্তি কেবল একজন সন্তানকে লিখে দেন, অন্য সন্তানদের বঞ্চিত করে। এই ধরনের ঘটনা অনেক পরিবারেই দেখা যায়। প্রশ্ন হলো—এই পরিস্থিতিতে বঞ্চিত সন্তানেরা কী করতে পারেন?
ওসিয়তনামা হলে কী হবে?মুসলিম পারিবারিক আইনে একজন পিতা মৃত্যুর আগে নিজের সম্পত্তির সর্বোচ্চ ১/৩ অংশ ওসিয়ত করতে পারেন, তবে সেটিও অন্য ওয়ারিশদের সম্মতিতে। যদি কোনো পিতা পুরো সম্পত্তি একজন সন্তানকে ওসিয়ত করেন, সেটি বেআইনি ও বাতিলযোগ্য। বাকি সন্তানরা চাইলে আদালতে গিয়ে ওসিয়ত চ্যালেঞ্জ করে নিজেদের অংশ আদায় করতে পারবেন।
সাদা কাগজ বা নন-রেজিস্টার্ড দলিলের মাধ্যমে হস্তান্তর বৈধ নয়অনেকে সাদা কাগজ, স্ট্যাম্প বা নোটারি পাবলিকের মাধ্যমে সম্পত্তি লিখে দেন—যা আইনগতভাবে অগ্রহণযোগ্য। এসব দলিলের ভিত্তিতে মালিকানা দাবি করলে তা বাতিলযোগ্য হয়। বঞ্চিত ওয়ারিশরা আদালতে গিয়ে সহজেই এই ধরনের দলিলের বৈধতা চ্যালেঞ্জ করতে পারেন।
জরিপে (খতিয়ানে) নাম তোলার কৌশলঅনেক সময় দেখা যায়, জরিপে একজন সন্তানের নামে জমি রেকর্ড করে দেওয়া হয়। তবে এটি কোনোভাবেই মালিকানা প্রমাণ করে না। বাকি ওয়ারিশরা চাইলে আদালতের মাধ্যমে ‘বাটোয়ারা মামলা’ করে সেই রেকর্ড সংশোধন করতে পারেন এবং নিজেদের অংশ ফেরত পেতে পারেন।
বঞ্চিত সন্তানের করণীয়১. ওয়ারিশ সনদ সংগ্রহ করুন ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন থেকে।২. সঠিকভাবে সকল ওয়ারিশের নাম থাকতে হবে। কাউকে বাদ দিলে সেটি জাল বলে গণ্য হবে।৩. একজন দক্ষ সিভিল আইনজীবীর মাধ্যমে বাটোয়ারা মামলা দায়ের করুন।৪. আদালত থেকে রায় পাওয়ার পর রেকর্ড সংশোধন ও নামজারি করে সম্পত্তির মালিকানা অর্জন করুন।
কখন কিছু করার থাকে না?যদি পিতা জীবিত অবস্থায় হেবা (দান), সাবকবলা (বিক্রয়) বা অন্য কোনো রেজিস্টার্ড দলিলের মাধ্যমে সম্পত্তি এক সন্তানকে দিয়ে দেন, তাহলে সেটি বৈধ। এ অবস্থায় অন্য ওয়ারিশদের কিছু করার থাকে না—যেহেতু একজন মালিক তার জীবদ্দশায় যার কাছে খুশি সম্পত্তি হস্তান্তর করতে পারেন।
সতর্কতাতবে সম্পত্তি হস্তান্তর যে কোনো পরিস্থিতিতে হতে হবে আইনানুগ পদ্ধতিতে। কোনো রকম চাতুরী, অনিয়ম বা জালিয়াতি করে অন্য ওয়ারিশদের বঞ্চিত করলে তারা অবশ্যই আদালতের দ্বারস্থ হয়ে ন্যায্য অধিকার আদায় করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)