ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক ঐকমত্য গঠনের লক্ষ্যে চলমান আলোচনা সভার মধ্যেই আজ সকালেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে শুরুতেই ওয়াকআউট করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বেরিয়ে এসে বলেন, "নির্বাহী বিভাগকে পরিকল্পিতভাবে দুর্বল করার অপচেষ্টা চলছে। এতে জনগণের আশা ও আস্থা বিনষ্ট হবে।"
জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে এই আলোচনা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার রূপরেখা তৈরি করতে দ্বিতীয় ধাপের ২০তম দিনের বৈঠক হিসেবে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বৈঠকের শুরুতেই আলোচনায় আসে সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং ন্যায়পাল নিয়োগ পদ্ধতি নিয়ে সংবিধান ও প্রচলিত আইনের বিভিন্ন দিক। বিএনপির পক্ষ থেকে এই আলোচনার ধরন ও উপস্থাপন নিয়ে তীব্র আপত্তি তোলা হয়। তখনই সালাহউদ্দিন আহমেদ সভাকক্ষ ত্যাগ করেন।
তবে পরে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আলোচনায় ফিরে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হবে। সাংবাদিকদের সামনে সালাহউদ্দিন বলেন, "আমরা আলোচনায় থাকবো, তবে স্পষ্টভাবে জানাবো আমাদের মতামত, আপত্তি এবং সংশোধনীর প্রস্তাব। এই আলোচনা যদি সত্যিই অর্থবহ হয়, তাহলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।"
বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, "বাকি যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, আজ আমরা সেগুলোর ওপরই আলোচনা করছি। এর আগেও বেশ কিছু ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।"
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এ আলোচনার লক্ষ্য, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার পথরেখা তৈরি করা। তবে বিভিন্ন দলের ভিন্নমত, আপত্তি এবং ওয়াকআউট এই সংলাপকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)