ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটি স্থগিত ঘোষণা
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগে সারাদেশের সকল আঞ্চলিক কমিটি স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি। কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম আজ ২৭ জুলাই থেকে বন্ধ বলে ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
রবিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে রিফাত রশিদ এ ঘোষণা দেন। তিনি বলেন, "অর্গানোগ্রামের বিধান অনুযায়ী আজ থেকেই কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সকল কমিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।"
তিনি আরও জানান, সংগঠনের শুদ্ধিকরণের স্বার্থে দ্রুত নতুনভাবে করণীয় নির্ধারণ করা হবে। সেই সঙ্গে জুলাই আন্দোলনের স্পিরিট বহনকারী সদস্যদের নিয়েই আগামীর নেতৃত্ব গঠন করা হবে।
চাঁদাবাজির অভিযোগে পাঁচজন আটকগতকাল রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। আটককৃতরা নিজেদের 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' নেতা দাবি করে শাম্মী আহমেদের কাছে চাঁদা দাবি করেন। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।
রিফাত রশিদ এ বিষয়ে বলেন, "সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সংগঠনের ব্যানার কোনোভাবেই অপব্যবহার করতে দেওয়া হবে না।"
তিনি আরও জানান, এই সংকটকে কেন্দ্র করে শিগগিরই একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)