ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সমালোচনার মুখে এনসিপি নেতা, ফেসবুক পোস্ট ডিলিট করে চাইলেন ক্ষমা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। রোববার সকালে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেছিলেন, গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক বিন সুলাইমান ‘পুলিশ সংস্কার কমিশনের সদস্য’।
তবে বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হলে বিকেলে নিজের সেই পোস্ট মুছে দেন মাহিন সরকার এবং নতুন আরেকটি পোস্টে ভুল তথ্য দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করেন।
তিনি লিখেছেন,“পূর্ববর্তী পোস্টে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখিত। আব্দুর রাজ্জাক নামে গ্রেপ্তার ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্রই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। আমার ভুল তথ্যের কারণে যে বা যারা মনোক্ষুণ্ন হয়েছেন, তাদের কাছে আবারও ক্ষমাপ্রার্থনা করছি।”
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে নিয়ে বিভিন্ন গুজব এবং ভুল তথ্য সামাজিক মাধ্যমে ছড়ায়। এনসিপি নেতার এমন পোস্টের পর সেটি আরও আলোচনার জন্ম দেয়।
তবে সময়মতো নিজের ভুল স্বীকার করে সংশোধন করায় মাহিন সরকারের পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)