ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ জামায়াত নেতাকে নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : ঢাকার নদীগুলো, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার মতে, যদি মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার ও মন্ত্রীরা বছরে অন্তত দু’বার নদীতে গোসল করেন, তাহলে সাধারণ মানুষ উৎসাহিত হবে এবং নদী এমনিতেই পরিষ্কার হয়ে যাবে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীতে এক আলোচনা সভায় দেওয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় প্রস্তাবটি। শুধু সাধারণ মানুষই নয়, অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও এ প্রস্তাবে প্রশংসা জানিয়ে বলেন, ‘এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি। এটা একজন জামায়াত নেতা বলেছেন।’
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘একটি পোস্ট পড়ছিলাম এখানে বসে বসে। সেখানে লেখা ছিল—‘ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে’। আমি সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে রাজনৈতিক প্রথা যদি সফল হতো, তাহলে হয়তো আমাদের এই দায়িত্ব নিতে হতো না। আমাদের আসতে হয় কেবল সংকটকালে, মাঝখানে একটা যোগসূত্র হিসেবে। কিন্তু শেষ সমাধানটা রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে।’
সামাজিক মাধ্যমে অনেকেই জামায়াত নেতা জুবায়েরের এই বক্তব্যকে অভিনব ও বাস্তবধর্মী বলে প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, যদি সত্যিই নীতিনির্ধারকরা নিজেরা পরিবেশ দূষণ মোকাবিলায় অংশ নেন, তাহলে পরিবর্তন খুব দ্রুত আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)