ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: বিধ্বস্ত ভবনে শিক্ষার্থীর সংখ্যা জানালো শিক্ষকরা
ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত। এই ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী নিহত হয়েছেন ৩২ জন, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। তবে প্রশ্ন উঠছে—বিধ্বস্ত স্কুল ভবনে দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী ছিলেন?
কতজন শিক্ষার্থী ছিলেন স্কুল ভবনে?স্কুলের শিক্ষক ও প্রভাষকরা জানিয়েছেন, দোতলা বিশিষ্ট ওই ভবনে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ক্লাস চলত। প্রতি শ্রেণিকক্ষে গড়ে ৩০ জন শিক্ষার্থী উপস্থিত থাকত। ১২টি শ্রেণিকক্ষ মিলে ভবনটিতে একসঙ্গে উপস্থিত ছিলেন প্রায় ২০০-২২০ জন শিক্ষার্থী।
তাদের মধ্যে নিচতলায় ছিলেন প্রায় ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী। আর বিমানটি বিধ্বস্ত হয় ভবনের ঠিক মাঝ বরাবর নিচের অংশে, ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিচতলায় থাকা শিক্ষার্থীরা।
টিফিন বিরতির সময়ই বিধ্বস্ত হয় বিমানসোমবার দুপুরে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন স্কুলে চলছিল টিফিন বিরতি। অনেক শিক্ষার্থী ছুটি নিয়ে বাসার উদ্দেশে রওনা দিয়েছিল, আবার কেউ কেউ ছিল শ্রেণিকক্ষে বা আশপাশে।স্কুলটির একজন শিক্ষক বলেন, “যারা দ্বিতীয় তলায় ছিল, তাদের বেশিরভাগকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু নিচতলায় যারা ছিল, তাদের অনেকেই দগ্ধ হয়েছেন এবং গুরুতর অবস্থায় আছেন।”
কী বলছে নিরাপত্তা বাহিনী ও তদন্তকারী সংস্থা?দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। সোমবার পর্যন্ত তারা সাংবাদিক ও সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। মঙ্গলবার সকাল থেকে নিরাপত্তা কিছুটা শিথিল হলে স্থানীয়রা বিধ্বস্ত ভবনের সামনে ভিড় করেন।
সিআইডি পুলিশের বিশেষ টিম আলামত সংগ্রহ করেছে ভবনের বিভিন্ন কক্ষ থেকে। বিমানবাহিনীর পক্ষ থেকেও তদন্ত কাজ চলমান রয়েছে।
এখনো জানানো হয়নি নিহত শিক্ষার্থীর সংখ্যাযদিও ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩২-এ, কিন্তু স্কুল কতৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কতজন শিক্ষার্থী মারা গেছে বা নিখোঁজ। তবে অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা দ্রুত প্রকৃত সংখ্যা প্রকাশের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
নিহতের তালিকায় যুক্ত হলেন আরও একজনমঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাফি নামে এক শিক্ষার্থী। তার মৃত্যুর মধ্য দিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২-এ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)