ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিক্ষার্থী হতাহতের ঘটনায় উত্তাল দেশ, চার রাজনৈতিক দলকে ডেকে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের ক্ষোভ, জনমনে আতঙ্ক ও উত্তাল রাজপথ—এই সংকটময় পরিস্থিতিতে চারটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় এ বৈঠক শুরু হয়।
বিশেষ সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত আছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপির পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এনসিপির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নিয়েছেন প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকে মূলত তিনটি ইস্যু নিয়ে আলোচনা চলছে—১. মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা ও এর প্রভাব২. শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ও নিরাপত্তা সংকট৩. দেশের সামগ্রিক রাজনৈতিক-সামাজিক অস্থিরতা
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ভয়াবহ ঘটনায় একাধিক শিক্ষার্থী নিহত ও আহত হন। দুর্ঘটনার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে রাজপথে নেমে আসে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, এবং রাজনৈতিক অঙ্গনে চাপ তৈরি হয় সরকারের ওপর।
এই প্রেক্ষাপটেই দেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো চারটি বিরোধী রাজনৈতিক দলকে এক টেবিলে আমন্ত্রণ জানান।
বৈঠকের ফলাফল কী হয়, তা এখন সবার নজরে। তবে শুরু হয়েছে আলোচনা—এই বৈঠক কি রাজনৈতিক সমঝোতার দিকে যাচ্ছে, নাকি আরও গভীর সংকটের পূর্বাভাস?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)