ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
উত্তরায় বিমান দূর্ঘটনার পর যে অভিযোগ করলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক: উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ জুলাই) বিকেলে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “এ এলাকাটা ঘনবসতিপূর্ণ। এখানে প্রশিক্ষণ বিমান দিয়ে উড্ডয়ন শিখবে, এটা আমার কাছে রহস্যজনক মনে হয়। যশোর, কক্সবাজারের মতো বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেখানে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। অথচ ঢাকা শহরের মধ্যে, যেখানে মানুষে থইথই করছে, সেখানে বিমান উড্ডয়ন প্রশিক্ষণ মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “নেভিগেশন বা টেকনিক্যাল বিষয়গুলো আমি জানি না। কিন্তু সাদা চোখে দেখা যায়, চারদিকে বাড়িঘর, মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান—এর মাঝে প্রশিক্ষণ বিমান চলাচল নিরাপদ হতে পারে না। এ বিষয়ে সরকারের এবং প্রশাসনের গুরুতর দায়িত্ব আছে।”
রিজভী দুঃখপ্রকাশ করে বলেন, “দুর্ঘটনা তো বলেকয়ে আসে না। কিন্তু এমন ঝুঁকিপূর্ণ এলাকায় যদি প্রশিক্ষণ পরিচালনা করা হয়, তাহলে তা ভবিষ্যতে আরও প্রাণহানির কারণ হতে পারে। বিমানবন্দরের পাশে কী ধরনের লোকালয় গড়ে উঠবে, সে বিষয়ে সুপরিকল্পনা থাকা জরুরি।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং দলের পক্ষ থেকে রক্তের জোগানসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।
সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলীয় নেতাকর্মীরা।
রিজভীর আহ্বান:তিনি রাষ্ট্রীয় উদ্যোগে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান এবং অনুরোধ করেন, ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)