ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গোপালগঞ্জে উত্তেজনার মধ্যে আবারও বাড়ল কারফিউ
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এক আদেশে জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ থাকবে।
এর আগে গত ১৬ জুলাই এনসিপির একটি পথসভাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ, হামলা ও প্রাণহানির ঘটনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল বৃহস্পতিবার থেকে জেলায় কারফিউ জারি করে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, পরিস্থিতি বিবেচনায় কারফিউর মেয়াদ নির্ধারিত হবে।
আজ বিকেলে জেলা প্রশাসনের নতুন আদেশে বলা হয়, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৪(১) ধারা অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে। এর লক্ষ্য হলো জনশৃঙ্খলা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে কারফিউর আওতামুক্ত রাখা হয়েছে জরুরি পরিষেবাগুলোকে। এর মধ্যে রয়েছে অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ সরবরাহ সংস্থা এবং বৈধ কারফিউ পাশধারী গণমাধ্যম কর্মীরা।
কারফিউ চলাকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় টহল দিয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট বন্ধ, রাস্তায় চলাচল নিয়ন্ত্রিত এবং নাগরিকদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)