ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন ঘোষণা দিলেন এনসিপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় খুলনায় পৌঁছেছেন দলের শীর্ষ নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তারা খুলনা সার্কিট হাউজে পৌঁছান।
দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বর্তমানে সার্কিট হাউজে অবস্থান করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নেতা সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা।
গোপালগঞ্জে হামলা-পাল্টা হামলার পর পরবর্তী করণীয় নির্ধারণে ও দলের অবস্থান পরিষ্কার করতে রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন এনসিপির নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।
তিনি বলেন, “নেতারা এখন খুলনা সার্কিট হাউজে অবস্থান করছেন। রাত সাড়ে ৯টায় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী আন্দোলন কৌশল ও রাজনৈতিক বার্তা পরিষ্কারভাবে তুলে ধরা হবে।”
উল্লেখ্য, গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, চেয়ার ভাঙচুর, রাবার বুলেট নিক্ষেপসহ একাধিক এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এনসিপি নেতাদের নিরাপদে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেয়।
দলের একাধিক নেতা জানিয়েছেন, এই ঘটনায় তারা চরম উদ্বিগ্ন এবং সরকারের কাছ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করবেন সংবাদ সম্মেলনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)