ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
Md Maruf Hosen
senior reporter
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার গুজব ছড়িয়ে পড়ে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে একটি অজ্ঞাত ফোনকল আসে, যেখানে দাবি করা হয়—বিমানে বোমা আছে।
বিষয়টি জানার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সর্বোচ্চ সতর্কতা জারি করে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর শুরু হয় তল্লাশি অভিযান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান, “অজ্ঞাত নম্বর থেকে বোমা থাকার তথ্য আসার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ফ্লাইটটি তখন উড্ডয়নের প্রস্তুতিতে ছিল।”
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বোমা থাকার খবরটি যাচাই করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে তল্লাশি চালায়।
দীর্ঘ তল্লাশির পর উড়োজাহাজে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তল্লাশি টিমের ‘ক্লিয়ারেন্স’ পাওয়ার পর ফ্লাইটটি আবারও কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এ ধরনের গুজব ছড়িয়েছে তা শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম এরই মধ্যে ফিরে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)