ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাতে পানির নিচে দেশের এই শহরটি ও নদীতে ভাঙন
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক: টানা প্রবল বৃষ্টিপাতে ফেনী শহরে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। একইসঙ্গে ফুলগাজী উপজেলার মুহুরী নদীর পাড় ধসে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনী জেলা আবহাওয়া অফিস, যা চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৪ ঘণ্টার বৃষ্টিপাত।
আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টি হয়েছে। শহরের রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রো বাংলা এলাকা—সবখানেই জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের ভোগান্তি চরমে উঠেছে।
অন্যদিকে, ফুলগাজীর শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীর পাড় ধসে দুটি দোকান একেবারে নদীতে ভেঙে পড়ে। বিষয়টি নিশ্চিত করে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, “সীমান্তবর্তী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানি বাড়ছে, তবে এখনো বিপদসীমার নিচেই আছে। কিন্তু ফুলগাজীতে ভাঙন নতুন করে উদ্বেগ তৈরি করেছে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ ভাঙন বারবার ঘটছে। এর আগেও একই এলাকায় একাধিক দোকান নদীতে বিলীন হয়েছে। এবারো সকালবেলায় চোখের সামনে নদীতে তলিয়ে যেতে দেখেছেন দুটি দোকান।
ফেনী জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, “টানা বৃষ্টির কারণে শহরের বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে। ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত শুধু বছরের রেকর্ডই নয়, তাৎক্ষণিকভাবে বন্যা ও নদীভাঙনের শঙ্কাও তৈরি করছে।”
এদিকে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
???? Sportshour24 – সর্বশেষ আবহাওয়া ও দুর্যোগ পরিস্থিতির নির্ভরযোগ্য উৎস।⛈️ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)