ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার
হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার! বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা কমছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরাইলের যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতির কারণে বিনিয়োগকারীরা এখন ঝুঁকিপূর্ণ সম্পদে বেশি আগ্রহ দেখাচ্ছেন। ফলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কমে গেছে।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ জুন) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,২৮৮.৫৫ ডলার। সাপ্তাহিক হিসেবে এই দাম কমেছে প্রায় ২.৩ শতাংশ। অন্যদিকে, ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৩,৩০০.৪০ ডলারে, যা আগের তুলনায় ১.৪ শতাংশ কম।
এএনজেড কমোডিটি স্ট্র্যাটেজিস্ট সোনি কুমারী জানান, ‘বাজারে ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা চলার কারণে বাজারের অনিশ্চয়তা অনেকটা কেটে গেছে। এর ফলে স্বর্ণের দাম কমছে।’
উল্লেখ্য, ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘর্ষ শেষে ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একইসঙ্গে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্য আলোচনাও ইতিবাচক দিকে যাচ্ছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বিরল খনিজ সরবরাহের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।
বিনিয়োগকারীরা বর্তমানে মার্কিন ব্যক্তিগত খরচ ব্যয়ের তথ্যের দিকে তাকিয়ে রয়েছেন। রয়টার্সের জরিপ অনুযায়ী, এই খাতে মাসিক ০.১ শতাংশ ও বার্ষিক ২.৬ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, ফেডারেল রিজার্ভ আগামী সেপ্টেম্বরেই সুদের হার ৬৩ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাতে পারে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার দ্রুত কমানোর পক্ষে মত দিয়েছেন, ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকে মাত্র দুজন নীতিনির্ধারক হার কমানোর পক্ষে ছিলেন। শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পরিবর্তন দেখা যাচ্ছে।
স্পট সিলভারের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩৬.৪৪ ডলার।প্লাটিনামের দাম ২.৮ শতাংশ কমে ১,৩৭৮.১৮ ডলারে নেমেছে।তবে প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৫.৩৬ ডলার, যা অক্টোবর ২০২৪ সালের পর সর্বোচ্চ।হিরো আলমকে বুকে জড়িয়ে যা বললেন স্ত্রী রিয়ামনি
এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতির দিকেই নজর রাখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ