ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাত্র ১০ মিনিটের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন এই যাত্রী
মাত্র ১০ মিনিটের জন্য বিমানে উঠতে না পেরে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেলেন ব্রিটেনপ্রবাসী ভূমি চৌহান। বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে পৌঁছাতে ১০ মিনিট দেরি হওয়ায় তিনি নির্ধারিত ফ্লাইটে উঠতে পারেননি—আর তাতেই যেন ঈশ্বর তাকে রক্ষা করলেন।
ভূমি চৌহান থাকেন যুক্তরাজ্যের ব্রিস্টলে। ছুটি কাটাতে ভারতে আসা ভূমির বৃহস্পতিবার (১২ জুন) দেশে ফেরার কথা ছিল এয়ার ইন্ডিয়ার AH-207 ফ্লাইটে। কিন্তু যানজটে আটকে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে পৌঁছাতে পারেননি তিনি।
ভূমি বলেন, “বিমান ধরতে মাত্র ১০ মিনিট দেরি হয়েছিল। তখন মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি—ঈশ্বর আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এখনও পুরো শরীর কাঁপছে।”
ফ্লাইট মিস করার পর দুপুর দেড়টার দিকে বাড়ি ফিরে যান ভূমি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভয়ংকর সেই খবর—আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে গুজরাতের মেঘানিনগরে, একটি ছাত্রাবাসের ওপর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিমানটি মাত্র ৬২৫ ফুট উঁচুতে উঠেছিল, এরপরই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। ওই ফ্লাইটে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন ছিলেন। এপি ও রয়টার্স জানায়, এই দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালের বাইরে ছুটে আসেন যাত্রীদের আত্মীয়স্বজনেরা। দেখা যায় উৎকণ্ঠিত মুখ, কান্না, আর প্রিয়জনের খোঁজে ছুটে চলা এক করুণ দৃশ্য। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। মোতায়েন করা হয়েছে ১৩০ জন সেনাসদস্য, কুইক অ্যাকশন টিম, চিকিৎসক এবং অন্যান্য উদ্ধারকর্মী।
ভূমি বলেন, “এই দুর্ঘটনার কথা ভাবলেই শিউরে উঠছি। একটু আগেও আমি সেই ফ্লাইটে থাকার কথা ছিল, হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। এ যেন দ্বিতীয়বার জন্ম নেওয়া।”
এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার ও সহায়তার কাজ চললেও হতাহতের সঠিক সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)