ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঈদের আগে স্বর্ণক্রেতাদের ধাক্কা, হঠাৎ করে বাড়ল সোনার দাম
ঈদুল আজহার ঠিক আগে দেশের বাজারে ফের এক দফা বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এক লাফে বেড়েছে ২ হাজার ৪১৫ টাকা। নতুন দামে এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকায়। শুক্রবার (৬ জুন) থেকে নতুন এই দাম সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং স্থানীয় চাহিদা বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন সোনার দাম (ভরি প্রতি):২২ ক্যারেট: ১,৭২,৩৩৬ টাকা
২১ ক্যারেট: ১,৬৪,৪৯৭ টাকা
১৮ ক্যারেট: ১,৪০,৯৯৪ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৬,৬৪০ টাকা
রুপার দাম অপরিবর্তিত:২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা
২১ ক্যারেট রুপা: ২,৭১৮ টাকা
১৮ ক্যারেট রুপা: ২,৩৩৩ টাকা
সনাতন পদ্ধতি রুপা: ১,৭৫০ টাকা
সোনার এই মূল্যবৃদ্ধি ঈদের আগে স্বর্ণালঙ্কার কেনার পরিকল্পনায় থাকা ক্রেতাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে অনেকে বলছেন, ঈদের কেনাকাটার চাপ বাড়ায় এবং আন্তর্জাতিক বাজারের দোলাচলের প্রভাবেই বারবার বাড়ছে সোনার দাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)