ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে সুসংবাদ। আগামী ১ জুলাই থেকে তাঁদের বেতন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সোমবার (২ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, “২০১৫ সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো প্রণয়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করছি।” যদিও এ সুবিধার সুনির্দিষ্ট হার তিনি উল্লেখ করেননি।
বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের উপর ১০ শতাংশ বিশেষ ভাতা পাচ্ছেন। এর মধ্যে ৫ শতাংশ নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট এবং ২০২৩ সালের জুলাই থেকে চালু হওয়া অতিরিক্ত ৫ শতাংশ প্রণোদনা রয়েছে, যা এখনো বহাল আছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত নতুন সুবিধার আওতায় ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পেতে পারেন। এই ভাতা কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে।
বর্তমানে জাতীয় বেতন স্কেল অনুযায়ী—
গ্রেড-১ কর্মকর্তার বেতন: ৭৮ হাজার টাকা
জ্যেষ্ঠ সচিব: ৮২ হাজার টাকা
মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব: ৮৬ হাজার টাকা
বার্ষিক ইনক্রিমেন্ট হার—
গ্রেড-২: ৩.৭৫%
গ্রেড-৩ ও ৪: ৪%
গ্রেড-৫: ৪.৫%
গ্রেড-৬ থেকে ২০ পর্যন্ত: ৫%
নতুন বেতন সুবিধা বাস্তবায়নে বাজেটের বেতন-ভাতা খাতে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, বেতন ১৫ শতাংশ বাড়ালে অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় ৬ হাজার কোটি টাকা, আর ২০ শতাংশ বাড়লে তা ৮ হাজার কোটিতে পৌঁছাতে পারে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেতন বৃদ্ধির চূড়ান্ত হার এখনো নির্ধারিত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)