ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রেকর্ড পরিমান অর্থ পাঠিয়ে নতুন এক রেকর্ড গড়লেন প্রবাসী ভাইয়েরা
বাংলাদেশে প্রবাস আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৯৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগে কোনো একক মাসে আসেনি। এর আগে, ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ডলার। চলতি মাসের ২৬ দিনেই ফেব্রুয়ারির সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে জানা গেছে, চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ডলার দেশে এসেছে। ফলে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ছাড়ানোর জন্য আর অল্প কিছু রেমিট্যান্স প্রয়োজন। ২৬ মার্চ পর্যন্ত এই আয়ের ধারা অব্যাহত থাকলে চলতি মাসে নতুন রেকর্ড প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
অর্থপাচার কমে যাওয়ার ফলে প্রবাসীরা তাদের আয় বৈধ পথে পাঠাতে শুরু করেছেন, যা প্রবাস আয়ের এই বৃদ্ধির অন্যতম কারণ বলে ব্যাংকাররা মনে করছেন। এর ফলে, পবিত্র রমজান মাসে প্রবাস আয়ে নতুন এক নজির স্থাপন হয়েছে। এই বিপুল রেমিট্যান্স প্রবাহে ব্যাংকগুলোতে ডলারের সংকট অনেকটা কেটে গেছে এবং ডলারের মূল্যেও স্থিতিশীলতা এসেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬৬ কোটি ডলার। এরপর ১৯ মার্চে ব্যাংকিং চ্যানেল থেকে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ২২৫ কোটি ডলারে। ২২ মার্চে তা ২৪৩ কোটি ডলার, এবং ২৬ মার্চে ২৯৪ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছায়।
এছাড়া, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসীরা বৈধ পথে বেশি রেমিট্যান্স পাঠাতে শুরু করেছেন, যা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক খবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)