ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে,যা বললেন হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক মঞ্চে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।
হাসনাতের দাবি অনুযায়ী, তাকে আসন ভাগের প্রস্তাব দেওয়া হয়, যা আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার একটি অংশ। তিনি আরও উল্লেখ করেন, এই পরিকল্পনার নেতৃত্বে রয়েছেন সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপস।
হাসনাত বলেন, "আমাদের জানানো হয় যে ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলও এই পরিকল্পনার প্রস্তাব পেয়েছে এবং শর্তসাপেক্ষে তারা আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। তবে আমরা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছি।"
তিনি আরও জানান যে, পরিকল্পনা অনুযায়ী রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের জন্য শেখ পরিবারের অপরাধ স্বীকার করা হবে এবং শেখ হাসিনাকে অস্বীকার করে বঙ্গবন্ধুর আদর্শে নতুনভাবে দলের পুনর্গঠন করার কথা বলা হয়েছে। এপ্রিল-মে মাসের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে হাসনাত লিখেন, "আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাইয়ের মধ্যেই আমরা ব্যর্থ হবো। আমাদের শহীদদের রক্ত বৃথা হতে দিতে পারি না। ৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।"
হাসনাতের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ক্ষমতাসীন দল এবং অন্যান্য রাজনৈতিক দল এই অভিযোগের বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)