ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবিতে পুরুষরা, নারীদের জিম্মি করে নিয়ে গেলো সবকিছু
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মধ্যম মিঠানালা গ্রামে তারাবির নামাজের সময় বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮-১০ জন চোর অস্ত্রের মুখে পরিবারের মহিলা সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আনোয়ার আলী চৌধুরী বাড়ির প্রকৌশলী জাহিদ চৌধুরীর বসতঘরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পরিবারের পুরুষ সদস্যরা তারাবির নামাজ আদায় করতে মসজিদে ছিলেন।
প্রকৌশলী জাহিদ চৌধুরী বলেন, “রাতে ঘরে ছিলেন শুধু আমার আম্মা ও ছোট ভাইয়ের স্ত্রী। চোরেরা ছাদের সিঁড়িঘর দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাদের হাত ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে ঘরে থাকা ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে।”
তিনি আরও বলেন, “চোরদের আক্রমণের সময় আমার আম্মা ভয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি সুস্থবোধ করলে পরদিন তাকে বাড়িতে নিয়ে আসি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক শহীদুল্ল্যাহ মামুন বলেন, “মিঠানালা এলাকায় মহিলা সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় থানায় কেউ এখনো অভিযোগ করেনি।”
তবে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান দাবি করেন, “এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)