ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রিজন সেলে আওয়ামী লীগ নেতাদের বৈঠক
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দি খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেসিসির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বৈঠক হয়েছে। ১২ মার্চ বুধবার দুপুর ১২টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা সাংবাদিকদের নজরে আসে। বৈঠক চলাকালে খুলনা গেজেটের দুই সাংবাদিক ছবি তুলতে গেলে তাদের সঙ্গে অশোভন আচরণ করা হয় এবং নাজেহাল করা হয়। এরপর ঘটনাস্থলে অন্য সাংবাদিকরা এলে, আওয়ামী লীগ নেতারা পুলিশের সামনেই গাড়িতে করে চলে যান।
গত মঙ্গলবার বিকেলে খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদ আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনি বাড়ির একতলা ছাদের ওপর থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন, যার ফলে তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে প্রিজন সেলের সামনে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনাম মুন্সী, খালিদের চাচা শেখ ফরহাদ হোসেনসহ বেশ কয়েকজন নেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রিজন সেলের মূল ফটকে তালা ঝোলানো ছিল এবং বাইরের গেটে ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মীরা পাহারা দিচ্ছিলেন।
এনাম মুন্সী এবং ফরহাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলের ইনচার্জ এসআই শামীম হোসেন জানান, তিনি পুলিশ লাইনসে একটি কাজে গিয়েছিলেন এবং রেজাউল নামে এক কনস্টেবল দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান বলেন, "বিষয়টি আমাদের জানা ছিল না, আমরা খোঁজ নিয়ে দেখছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)