ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিক্ষকদের জন্য সুখবর: বাড়ছে একাধিক ভাতা
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হচ্ছে।
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী উপদেষ্টাকে সংবর্ধনা ও নতুন শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ভাতার পরিমাণ বাড়বে ধাপে ধাপেওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে পরিবর্তনের সূচনা করা জরুরি। এ বছর থেকেই শিক্ষকদের কিছু ভাতা বাড়ানো হবে, যার প্রভাব আগামী বাজেটেও থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। ঈদুল আজহার আগেই এর প্রথম ধাপ কার্যকর হবে।”
অবসর ও কল্যাণ ভাতায় স্থায়ী তহবিলশিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটি স্থায়ী তহবিল তৈরির কাজ শুরু হয়েছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন, “চলতি অর্থবছরেই কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে এটি পুরোপুরি বাস্তবায়নে ৩-৪টি বাজেট প্রয়োজন হবে।”
তিনি আরও বলেন, “পূর্বে অবসর ও কল্যাণ তহবিল এমন একটি ব্যাংকে রাখা হয়েছিল, যেখানে আর অর্থ ছিল না। ফলে শিক্ষকরা তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এখন বিষয়টি পুনর্বিবেচনা করে টেকসই সমাধানের পথে এগোচ্ছি।”
শিক্ষকদের প্রতি নতুন আশার বার্তাবিদায়ী উপদেষ্টা মনে করেন, এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা ও অবসর ভাতা তাদের অন্যতম ন্যায্য দাবি। যদিও তারা কখনো রাস্তায় নামেননি বা বড় কোনো আন্দোলন করেননি, তবুও সরকার তাদের এই চাহিদাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
এই ঘোষণার ফলে শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং তারা তাদের ন্যায্য সুবিধা পাওয়ার পথে আরও একধাপ এগিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)