ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। বুধবার (৫ মার্চ) সকালে বঙ্গভবনে অনুষ্ঠিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়, এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে, অধ্যাপক সি আর আবরার শিক্ষা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন, যদিও বর্তমানে এই দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
সি আর আবরার ১৯৫২ সালের আগস্টে ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং তার শিক্ষা জীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। ১৯৭৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। মানবাধিকার, শ্রমিক অভিবাসন, শরণার্থী বিষয়ক কাজের জন্য তিনি দীর্ঘদিন ধরে পরিচিত।
বর্তমানে তিনি রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। তিনি রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও দীর্ঘদিন কাজ করেছেন এবং উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশি নাগরিকত্ব প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এছাড়াও, সি আর আবরার মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন এবং অভিবাসন ও মানবাধিকার বিষয়ক লেখা লিখে থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ