ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজ আত্মপ্রকাশ হলো নতুন ছাত্র সংগঠনের
নিজস্ব প্রতিবেদক: নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত এ সংগঠনটি গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ ছাত্রনেতারা। আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু বাকের মজুমদার, সদস্য সচিব পদে রয়েছেন জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহমীদ আল মুদাসসির, এবং মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন আশরেফা খাতুন।
এছাড়া সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃত্বেও এসেছে নতুন চমক। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাদের, সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মহির আলম, মুখ্য সংগঠকের দায়িত্ব গ্রহণ করেছেন হাসিব আল ইসলান, এবং সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কেবলমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি আদায়ে সোচ্চার একটি মঞ্চ হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলে সংগঠনটির নেতারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
জামাল/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)