ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
জাতিসংঘ মহাসচিবের চিঠি: রোহিঙ্গা ইস্যুতে নতুন উদ্যোগ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিব চিঠিটি পাঠান বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
চিঠিতে জাতিসংঘ মহাসচিব জানান, আগামী মার্চ মাসে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সফরকালে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করবেন। বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি প্রকাশ এবং ড. ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করতে চান তিনি।
জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকটের ফলে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর সৃষ্ট প্রভাব এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে ড. ইউনূসের উদ্বেগের প্রতি সহমত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করা হবে।
তিনি আরও জানান, রোহিঙ্গাদের বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা (আসিয়ান) এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জাতিসংঘ। পাশাপাশি, মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধান এবং রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
চিঠিতে জাতিসংঘ মহাসচিব রাখাইনের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করবেন বলেও উল্লেখ করেন। এছাড়া, জাতিসংঘ এই ইস্যুকে অগ্রাধিকারভিত্তিতে দেখছে এবং জরুরি ত্রাণ সরবরাহ, ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান।
আসিয়ান সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে গুতেরেস লেখেন, রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা নতুন দৃষ্টি আকর্ষণ করবে এবং দীর্ঘমেয়াদী সমাধানে সহায়ক হবে। তিনি বলেন, আসিয়ানের সদস্য দেশগুলোর পরামর্শের ভিত্তিতে সম্মেলনের সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হবে।
এর আগে, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু সংক্রান্ত বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)