ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আ:লীগকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন ,নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনই কিছু বলার সময় আসেনি। বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে এবং সময়ই এ বিষয়ে দিকনির্দেশনা দেবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে, যেখানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও উঠেছে।
ডিসি সম্মেলনে নির্বাচন নিয়ে আলোচনা হবেনির্বাচন কমিশনার জানান, ডিসি সম্মেলনে (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জন্য নির্ধারিত একটি সেশন রয়েছে। এতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, “নির্বাচনের সঙ্গে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই নিরপেক্ষ, স্বচ্ছ ও অবাধ নির্বাচন। যেকোনো মূল্যে এটি নিশ্চিত করতে হবে এবং সেই বার্তাই দেওয়া হবে।”
মাঠ প্রশাসন কমিশনের কথা শুনবে কি না?মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অতীতের তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও এই প্রশাসনই নির্বাচন পরিচালনা করেছিল। এবারও কোনো চাপ ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “কমিশন মনে করলে নিরপেক্ষ জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে কমিশন কঠোর অবস্থানে থাকবে।”
রিটার্নিং কর্মকর্তা ও সীমানা নির্ধারণ নিয়ে কমিশনের ভাবনারিটার্নিং কর্মকর্তা হিসেবে নিজেদের কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে তিনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পাইলট প্রকল্পের আওতায় এটি চালানো হতে পারে।
সীমানা নির্ধারণ প্রসঙ্গে ইসি বলেন, “আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বর্তমান আইন পরিবর্তন না হলে সীমানা পুনর্বিন্যাস সম্ভব নয়। তবে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জনগণের চাহিদার দিকটি গুরুত্ব পাবে।”
তিনি আরও জানান, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থা এবং প্রশাসনিক কাঠামো বিবেচনায় সীমানা নির্ধারণ করা হবে এবং এটি দ্রুততার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ