ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রস ফিলিং’ গুদামে অভিযান,এখন পর্যন্ত জব্দ ১৬৭২
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তি করার একটি গুদামে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এসময় সেখান থেকে ১৬৭২টি খালি সিলিন্ডার জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি গুদামে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গুদামটি মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি টিম গিয়ে ওই গুদামটি ঘিরে ফেলে। পরে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে গুদামে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানিয়েছেন, গুদামটিকে ক্রস ফিলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ভর্তি করা হয়। এরপর সেগুলো আরও ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের বিভিন্নস্থানে সরবরাহ করা হয়।
অভিযানে গুদামটিতে কাউকে পাওয়া যায়নি। ১৬৭২টি গ্যাস সিলিন্ডার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ গুদামটি বন্ধ করে দেয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ