ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকায় ৩ গাড়ির ভয়াবহ সংঘর্ষ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩টি গাড়ির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি, শনিবার সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয় সুরভি পরিবহন নামে একটি বাস। এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়ক নিরাপত্তার পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এই ঘটনায় সুরভি পরিবহনের ১২ যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ওই এলাকায় প্রায় ৪ কিলোমিটার এলাকায় আধঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও আহতদের সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, সড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)