ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইলন মাস্কের সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাদের মধ্যে এই ফোনালাপটি হয়।
এবারের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও করেছেন, যেখানে লিখেছেন, "প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্কের ফোনালাপ হয়েছে। আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে।"
মাস্ক, যিনি বর্তমানে টেসলা, স্পেসএক্স এবং এক্স (টুইটার) এর মালিক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সরকারি দক্ষতাবিষয়ক বিভাগের (ডিওজিই) দায়িত্ব পেয়ে রয়েছেন। এই বিভাগটির লক্ষ্য হলো সরকারি ব্যয় সংকোচনের মাধ্যমে আরও দক্ষভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
অধ্যাপক ইউনূস বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অবস্থান করছেন এবং সেখানে আয়োজিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’-এ অংশ নিচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)