ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি
নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গভীর রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ অভিযোগ জানান কাফি।
ফেসবুক স্ট্যাটাসে কাফি লেখেন, "মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম? যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।" তার এই পোস্ট দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এই ঘটনার পর বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় পোড়া বাড়ির সামনে বসে সংবাদ সম্মেলন করেন কাফি। সেখানে তিনি সরকারকে সাত দিনের আলটিমেটাম দেন এবং বলেন, "আমার আলটিমেটাম সাত দিনের। বিচার না পেলে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো।"
কাফির দাবি, ধানমন্ডির ৩২ নম্বরের সামনে তিনি বুলডোজারের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, "৩২ নম্বরের সামনে আমি বলেছিলাম— 'ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না'। সেদিন আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল, যারা ৩২ পুড়িয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি।"
এ ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়ে কাফি বলেন, "আমি চাই, এই সরকার আরও শক্তিশালী হোক। যদি সরকার ব্যর্থ হয়, তাহলে তারা বলুক। তাহলে এ দেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে।"
তিনি আরও বলেন, "আমি এ সরকারকে সাত দিনের আলটিমেটাম দিলাম। এই সাত দিনের মধ্যে যদি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করাসহ আমার বাড়ি পুনরায় তৈরি করতে না পারে, তাহলে আমি ঢাকা-কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব।"
নুরুজ্জামান কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ব্যাঙ্গাত্মক ভিডিও কনটেন্ট তৈরি করেন, যেখানে দেশের বিভিন্ন সংকট, দুর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলেন। তিনি জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজপাড়া দ্বীন-এ-এলাহী দাখিল মাদ্রাসার সুপার। ২০১৯ সাল থেকে তিনি ভিডিও কনটেন্ট নির্মাণ শুরু করেন এবং ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন।
রাজিব /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)