ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি। এ তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধায় এ কর্মসূচি উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সূত্র জানিয়েছে, দুই দিনের কর্মসূচিতে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু, তিস্তা ব্যারাজ পয়েন্টসহ বিভিন্ন স্থানে তাঁবু করে সমাবেশ করবে দলটি।
জানা যায়, এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লংমার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারাজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু হয়ে ডালিয়ায় তিস্তা ব্যারাজের কাছে সমাবেশের মধ্য দিয়ে ২ দিনের কর্মসূচি শেষ হয়েছিল তখন। এরপর রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আটকে থাকলেও ৮ জেলার ৪২ ইউনিয়নে তিস্তার ভাঙন ও বন্যা থেমে নেই। ফলে প্রতিবছর হাজার হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে। বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি।
খরার সময়ে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও নদী খননের কাজ শুরুর দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছেন রংপুরের বাসিন্দারা। এবার কর্মসূচি দলীয়ভাবে না করে নতুন ব্যানারে করার মধ্য দিয়ে বিএনপি কী বার্তা দিতে চায়, সেটি উঠে আসবে এই কর্মসূচিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)