ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
সোশ্যাল মিডিয়ায় জুলাই আন্দোলনের পক্ষে কথা বলা এবং বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকা কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে পটুয়াখালীর কলাপাড়ার রজপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান বলেন, "আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্তপূর্বক বিচার চাই।"
অগ্নিকাণ্ডের পর কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন,"মধ্য রাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।"
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, রাত সোয়া ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়, তবে প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, "এটা পরিকল্পিত হামলা, কারণ জানালার বাহির থেকে ছিটকানি লাগানো ছিল। সবাই অল্পের জন্য বেঁচে গেছে।"
উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর কাফি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তন সম্পর্কিত ভিডিওতে ভাইরাল হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)