ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পোশাক কারখানা ইস্যু, ধাওয়া-পালটা ধাওয়া
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক কারখানা বন্ধের ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিইপিজেডের ভেতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেড ও এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেড প্যাসিফিক নিট ডিভিশনের অধীনে পরিচালিত, আর এনএইচটি ফ্যাশন লিমিটেড প্যাসিফিক জিন্স গ্রুপের অংশ।
খাদ্য ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের শ্রমিকরা রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে আন্দোলন শুরু করেন। মালিকপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়।
সোমবার সকালে শ্রমিকরা কারখানা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন এবং অন্যান্য কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে অন্য কারখানার শ্রমিকরা এতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকরা তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন, ফলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান জানান, "প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানা রয়েছে। একটি কারখানার শ্রমিকরা অন্যদের উসকানি দিয়ে আন্দোলনে নামতে বলেছিলেন। কিন্তু তারা সাড়া না দেওয়ায় এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
এর আগে রোববার রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, "শ্রমিকদের অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায্য দাবি উত্থাপনের কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ধারা ১২(১) অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।"
এ বিষয়ে জানতে প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তাহমীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
উল্লেখ্য, গত মাসেও সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন। মালিকপক্ষ চার হাজার টাকা বেতন বৃদ্ধির আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফেরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ