ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন যিনি
দীর্ঘ প্রায় তিন দশক পর ভারতের দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে আগের আপ সরকার। জিততে পারেনি শাসক দল আম আদমি পার্টি (আপ)। এখন প্রশ্ন, কে বসবেন মুখ্যমন্ত্রীর পদে?
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে প্রবেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
একই বক্তব্য দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবেরও।
তবে এটা স্পষ্ট, যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন, তাকে নরেন্দ্র মোদির ছায়াতেই থাকতে হবে। মোদির নেতৃত্বে তৃতীয়বার ‘দিল্লিবাড়ি’র দখল নিয়েছে বিজেপি। যোগী আদিত্যনাথ ছাড়া তিন-তিনবারের প্রধানমন্ত্রী মোদির সামনে বিজেপির নেতারা প্রায় সবাই বামনসদৃশ।
সবাইকেই প্রায় অনুবীক্ষণ দিয়ে খুঁজতে হয়, মুখ্যমন্ত্রী হলেও। আর দিল্লির মুখ্যমন্ত্রী তো ভৌগোলিকভাবেও মোদির প্রচ্ছায়ায় বসবাসকারী।
বিজেপি সূত্র জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লি বিজেপির অন্দরে পাঁচজনের নাম ঘুরছে। ইতিমধ্যে দিল্লিতে বিজেপির দপ্তরে বৈঠকে বসেছেন বীরেন্দ্র, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মলহোত্র, দলের জাতীয় সহসভাপতি বৈজয়ন্ত পণ্ডা।
সেই বৈঠকে প্রাথমিকভাবে হবু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা চলছে বলেই জানিয়েছেন দলীয় নেতাদের একাংশ। ওই নেতাদেরই দাবি, বৈঠকে যা-ই হোক, শেষ পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদিই।
১৯৯৮ সাল পর্যন্ত দিল্লিতে ক্ষমতায় ছিল বিজেপি। তারপর কেন্দ্রীয় সরকারে বিজেপি ক্ষমতায় এলেও দিল্লিতে সরকার গড়তে পারেনি। ২০১৩ সাল পর্যন্ত সেখানে ক্ষমতায় ছিল কংগ্রেস।
তারপর আপ। সেই আপপ্রধান তথা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নয়াদিল্লি আসনে চার হাজার ৮৯ ভোটে হারিয়েছেন প্রবেশ। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করছে দিল্লি বিজেপির একটা বড় অংশ।
তবে প্রবেশের বক্তব্য, ‘আমি খুশি হলে খুব উত্তেজিত হই না। আবার কষ্ট পেলেও ভেঙে পড়ি না। বিজেপির শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন, তা সবার কাছেই গ্রহণযোগ্য হবে।’ তার পরই তিনি দিল্লিতে বিজেপির জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদিকেই দিয়েছেন। ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। প্রবেশের দাবি, ‘এই জয় প্রধানমন্ত্রী মোদির ও দিল্লির মানুষের।’
বিজেপির অন্দরে গুঞ্জন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে নেই দিল্লি বিধানসভার সাবেক বিরোধী নেতা বিজেন্দ্র গুপ্তও। রোহিণী কেন্দ্রে আপের প্রদীপ মিত্তলকে হারিয়েছেন তিনি। দিল্লি বিধানসভায় আবগারি দুর্নীতি নিয়ে সাবেক আপ সরকারকে কোণঠাসা করে দিয়েছিলেন বিজেন্দ্র। সে কারণেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন তিনি। বিজেপির একটি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন সতীশ উপাধ্যায়ও। নয়াদিল্লি পৌরসভার (এনডিএমসি) সাবেক চেয়ারম্যান তথা দিল্লি বিজেপির সাবেক সভাপতি সতীশ মালব্যনগর কেন্দ্রে হারিয়েছেন আপ নেতা সোমনাথ ভারতীকে।
তবে বিজেপির অন্য একটি সূত্র বলছে, দিল্লি জয়ের পরে বিজেপির ‘পাখির চোখ’ এখন পাঞ্জাব। ২০২৭ সালে সেখানে বিধানসভা নির্বাচন। সেদিকে নজর রেখে মজিন্দ্র সিং সিরসাকেও দিল্লির মুখ্যমন্ত্রী পদে বেছে নিতে পারে বিজেপি। রজৌরি গার্ডেন বিধানসভা কেন্দ্রে আপের ধনবতী চাণ্ডেলাকে হারিয়েছেন তিনি। দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার ছেলে হরিশ খুরানাও মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার বলে দাবি বিজেপির একাংশের। মোতিনগর আসনে আপের শিবচরণ গোয়েলকে প্রায় ১১ হাজার ভোটে হারিয়েছেন তিনি।
হরিশ দীর্ঘ দিন দিল্লি বিজেপির সম্পাদকও ছিলেন। দিল্লিতে দলের সাংগঠনিক দায়িত্ব ছিল তার কাঁধে, যা তিনি সফলভাবেই পালন করেছেন বলে মনে করেন শীর্ষ নেতৃত্ব। হরিশ দলের সাবেক মুখপাত্রও বটে। সেই অভিজ্ঞতার কারণে তিনি এগিয়ে যেতে পারেন বলে মনে করছেন দিল্লি বিজেপি নেতাদের একটা অংশ। যদিও একটি বিষয়ে সব অংশই একমত—চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)