ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বেড়েছে পুলিশের উপস্থিতি, বিজিবি মোতায়েন
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন। তাদের দাবির মুখে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) বিকেল পাঁচটায় ঘটনাস্থল থেকে সময় সংবাদ প্রতিবেদক জানিয়েছেন, শতাধিক শিক্ষার্থী মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান করছেন। তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দেন, "প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়ব না। আমাদের একটাই দাবি।"
সময়ের সঙ্গে সঙ্গে পুলিশের উপস্থিতি বেড়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের চারপাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং রেলওয়ে পুলিশের সদস্যরা অবস্থান নেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে মহাখালীতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়ে। শিক্ষার্থীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামান। সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা রেললাইনে শুয়ে পড়ে, ফলে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টার পর তারা সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তবে অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি চলতে দেওয়া হচ্ছে।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে কলেজের মূল ফটকের সামনের অবরোধ থেকে মিছিল নিয়ে মহাখালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)