ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
দেশের সব সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।"
দুর্নীতি প্রতিরোধে নতুন পদক্ষেপ:অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, যা ২০০২ সালে সংশোধন করা হয়, সেই বিধিমালার আওতায় এখন ১৫ লাখের বেশি সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে বাধ্যবাধকতা করা হয়েছে।
এর আগে, সম্পদের হিসাব জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর। পরবর্তীতে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এবার তৃতীয়বারের মতো সময়সীমা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করা হলো।
কারা এই হিসাব জমা দেবেন:সকল ক্যাডার কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, বিচার বিভাগ, প্রকৌশলীসহ সব স্তরের সরকারি কর্মচারীদের এই সম্পদ বিবরণী নির্ধারিত ফরমে জমা দিতে হবে।
যা যা জানাতে হবে:
ব্যক্তিগত স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ
ব্যাংক হিসাবের তথ্য
পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী
আয়ের উৎস এবং ব্যয়ের খতিয়ান
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
যারা নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন না, তাদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি চাকরিজীবীদের দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে নির্ধারিত ফরমে যথাযথভাবে দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ