ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ময়মনসিংহ জেলার জামায়াতে ইসলামী প্রার্থীদের এই তালিকা ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ তালিকার সত্যতা নিশ্চিত করেছেন।
মোজাম্মেল হক আকন্দ জানান, “স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী এই সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। একটি আসন (ময়মনসিংহ-৯) এখনো চূড়ান্ত হয়নি।”
তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায়ে মানুষ জামায়াতের নেতৃত্ব দেখতে চায়, যা আমাদের আরও উৎসাহিত করছে। প্রার্থীরা প্রতিটি গ্রামের ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ করবেন। মানুষের সমস্যাগুলো সরাসরি শুনে তা সমাধানের চেষ্টা করা হবে। জোট গঠনের ক্ষেত্রে জাতীয় স্বার্থে প্রয়োজন হলে আমরা কোনো আসন ছাড়তে প্রস্তুত।”
ময়মনসিংহের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা:
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): মাহফুজুর রহমান (জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি)
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): মাহবুব মণ্ডল (সাবেক উপজেলা আমির)
ময়মনসিংহ-৩ (গৌরীপুর): মাওলানা বদরুজ্জামান (উপজেলা শাখার আমির)
ময়মনসিংহ-৪ (সদর): কামরুল আহসান (মহানগর জামায়াতের আমির)
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): মতিউর রহমান আকন্দ (কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি)
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): কামরুল হাসান (জেলা জামায়াতের নায়েবে আমির)
ময়মনসিংহ-৭ (ত্রিশাল): আসাদুজ্জামান (মহানগর জামায়াতের নায়েবে আমির)
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): মঞ্জুরুল হক (উপজেলা জামায়াতের আমির)
ময়মনসিংহ-১০ (গফরগাঁও): ইসমাইল হোসেন
ময়মনসিংহ-১১ (ভালুকা): সাইফ উল্লাহ পাঠান (উপজেলা শাখার আমির)চূড়ান্ত হয়নি:
ময়মনসিংহ-৯ (নান্দাইল): প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।
আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীরা দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনগণের সাথে সরাসরি সংযোগ বাড়াতে বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলের নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)