ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের আরও ২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা সবাই বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বিভিন্ন মামলায় অভিযুক্ত।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. মামুন (৩৭), আবুল কালাম আজাদ (৩৩), মো. শামীম (২৪), মো. হাসান (২৫), এনামুল হক সাগর, ছোটন নাথ (৩২), ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ (৩৫), আলমগীর বাদশা (৪২), রিপন মিয়া (৪১), সাজ্জাদ হোসেন (২৫), কুরবান আলী হোসেন হৃদয় (২০), মো. রায়হান (২২), মো. জিসান (২৪), মো. হানিফ সুমন (৪২), মো. মনির (৩৭), খোরশেদ আলম (৫০), সোহেল আহম্মদ সেলু (৪০), মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২), সালাহউদ্দিন অনিক (২৫), মো. তসলিম (৩৮), মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম জিহান (১৮), ইকবাল হোসেন (৩৫) ও সিফাতুল ইসলাম (১৮)।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর অভয়মিত্র ঘাট (নেভাল-টু) এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা-পুলিশ ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেফতার করেছিল।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম জানান, শনিবার দুপুর ১টা থেকে রোববার দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)